বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশির মৃত্যু

  • সময়: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১২.০৮ পিএম
  • ৩৪ জন
প্রতীকি ছবি

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহে দেশটির প্রতিরক্ষা বাহিনীর গুলি করে নামানো একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

বুধবার (১ এপ্রিল) প্রকাশিত এক সরকারি বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

ফুজাইরাহ গভর্নমেন্ট মিডিয়া অফিস জানিয়েছে, একটি মানববিহীন আকাশযান (ইউএভি) শনাক্ত করে তা সফলভাবে প্রতিহত করে ইউএইর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে ড্রোনটি ভূপাতিত হওয়ার পর এর ধ্বংসাবশেষ আল-রিফা’আ এলাকার একটি খামারে গিয়ে পড়ে।

এতে ঘটনাস্থলেই এক বাংলাদেশি শ্রমিক নিহত হন বলে নিশ্চিত করা হয়েছে। তবে এখনো তার পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পরপরই জরুরি সেবা দল ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। একই সঙ্গে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Theme Developed BY ThemesBazar.Com