বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

হরমুজ প্রণালী দিয়ে যেকোনো জাহাজ অতিক্রম করলে জ্বালিয়ে দেয়া হবে: ইরান

  • সময়: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১১.১৪ এএম
  • ১৬৬ জন
হরমুজ প্রণালী | সংগ্রহীত ছবি

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের বিপ্লবী গার্ড কর্পসের এক জ্যেষ্ঠ কমান্ডার জানিয়েছেন, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে। সতর্ক করে বলা হয়েছে, কোনো জাহাজ যদি এই প্রণালী অতিক্রমের চেষ্টা করে, তাহলে তার ওপর হামলা চালানো হবে।

বিপ্লবী গার্ডের একজন সিনিয়র উপদেষ্টা ইব্রাহিম জাবারি বলেছেন, প্রণালীটি বন্ধ। কেউ পার হওয়ার চেষ্টা করলে বিপ্লবী গার্ড ও নিয়মিত নৌবাহিনী সেই জাহাজে আগুন ধরিয়ে দেবে।

সোমবারের শুরুতেই হরমুজ প্রণালী বন্ধ হওয়ার ফলে জ্বালানির দাম তীব্রভাবে বেড়ে গেছে। ট্যাঙ্কারের চলাচলে ব্যাঘাত এবং উৎপাদন স্থাপনার ক্ষতির কারণে বিশ্ব অর্থনীতিতে সরবরাহের ওপর অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।

জাবারি আরও বলেছেন, তেল পাইপলাইনেও হামলা চালানো হবে এবং এক ফোঁটা তেলও এই অঞ্চল থেকে বের হতে দেওয়া হবে না। আগামী দিনে তেলের দাম ২০০ ডলারে পৌঁছাতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

হরমুজ প্রণালী ইরান ও ওমানের মধ্যবর্তী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে যায়। ফলে এটি বন্ধ হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হবে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24