সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
এমবাপ্পের জোড়া গোলে বার্সার জয়রথ থামাল রিয়াল বিশ্ববাজারে তেল পরিবহনের ভাড়া বেড়েছে ১৭ ডলার! দুই ঘণ্টা কমল শপিংমল-দোকানপাট খোলা রাখার সময় আ.লীগ ঘিরে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ, সতর্ক করলেন বিশ্লেষকেরা সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, দুজন আহত দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ স্থানে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন বিনোদন দুনিয়ার শীর্ষস্থানীয় স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স প্রায় ৫ শতাংশ বা প্রায় ৮০০ কর্মীকে ছাঁটাই করতে পারে ।

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সুযোগ, সঙ্গে ২০০ টাকা ভাতা

  • সময়: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ৩.৪২ পিএম
  • ১২৫৪ জন

বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর। ভর্তি হতে লাগবে কোনো আবেদন ফি। তবে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্বাচিত হতে পারলে প্রতিদিন ২০০ টাকা দেওয়া হবে ওই শিক্ষার্থীকে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুব উন্নয়ন অধিদপ্তরের ‘শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প’–এর আওতায় দেশের আটটি বিভাগের ১৬টি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ চলমান রয়েছে। এসব জেলায় ফ্রিল্যান্সিং কোর্সে বিনা মূল্যে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

নতুন ব্যাচে ভর্তির জন্য ইতোমধ্যে আবেদন শুরু হয়েছে। ঢাকা, গাজীপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, রাজশাহী, নড়াইল, ঠাকুরগাঁও, ভোলা, শেরপুর, সিলেট ও সুনামগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

প্রশিক্ষণের জন্য কোনো ভর্তি ফি লাগবে না। যোগ্য আবেদনকারীদের লিখিত পরীক্ষা আগামী ২২ সেপ্টেম্বর।

মৌখিক পরীক্ষা

২৪ সেপ্টেম্বর, ২০২৪।

নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ

২৬ সেপ্টেম্বর, ২০২৪।

আবেদনের শেষ তারিখ

১৮ সেপ্টেম্বর, ২০২৪।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা অনলাইনে এই লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24