বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

জুলাইযোদ্ধাদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল

  • সময়: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ১০.৩৯ এএম
  • ২২৭ জন

জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের সম্মান ও সহায়তায় ২৫ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। শহীদ পরিবারকে আর্থিক সহায়তা এবং আহতদের চিকিৎসা ব্যয়ের উদ্দেশ্যে এ তহবিল ব্যবহার করা হবে।

মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি জানান, বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে ১৪ কোটি টাকা দেবে। পাশাপাশি ভালো পারফরম্যান্সের ১১টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এক কোটি টাকা করে অর্থ দেবে। প্রতিটি ব্যাংক তাদের বোর্ড সভার মাধ্যমে অনুমোদন নিয়ে এই অর্থ হস্তান্তর করবে।

সূত্র জানায়, গঠিত তহবিল ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ হস্তান্তর করা হবে, যা শহীদ পরিবার ও আহতদের সহায়তায় পরিচালিত হবে। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় ব্যাংকের একাধিক কর্মকর্তা এ তহবিল গঠনের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে দাবিটি বাস্তবায়নের পথে।

এই উদ্যোগকে ‘রাষ্ট্রায়ত্ত মানবিক দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ’ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24