বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

কাস্টমস বিভাগের চাকরিকে অত্যাবশকীয় সার্ভিস ঘোষণা করে প্রজ্ঞাপন

  • সময়: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৯.১৬ এএম
  • ২৭৬ জন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন সব কাস্টমস হাউজ, বন্ড কমিশনারেট ও শুল্ক স্টেশনগুলোর চাকরিকে ‘অত্যাবশ্যকীয় সার্ভিস’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সোমবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে জানানো হয়, জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সব কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশনগুলোর সব শ্রেণীর চাকরি সরকারের রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা পূরণের জন্য এবং সরকারের আর্থিক ব্যবস্থাপনা গতিশীল রাখার জন্য অত্যাবশ্যক। সরকার কর্তৃক জনস্বার্থ রক্ষায় জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সব কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশনগুলোর সব শ্রেণীর চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা করা হলো।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি জারি করা হয়। এর আগে গত রোববার সরকারের এক বিজ্ঞপ্তিতে আমদানি-রপ্তানিতে জড়িত সার্ভিসকে অত্যাবশকীয় হিসেবে গ্রহণের সিদ্ধান্তের কথা জানায়।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24