বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

কোরবানির হাটসংলগ্ন ব্যাংক খোলা রাখার নতুন যে নির্দেশনা

  • সময়: শনিবার, ৩১ মে, ২০২৫, ৯.২২ এএম
  • ১৯৫ জন

কোরবানি পশু ব্যবসায়ীসহ অন্যান্যদের ব্যাংকিং সেবা দিতে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ঈদের আগেরদিন মঙ্গলবার পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত স্বাভাবিক ব্যাংকিং চলবে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের কোরবানির পশুর হাটগুলোতে অনেক ব্যবসায়ীর সমাগম ঘটে এবং বিপুল পরিমাণ নগদ অর্থের লেনদেন হয়। ফলে হাটগুলোতে আর্থিক লেনদেনের নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ।

এ অবস্থায় আর্থিক লেনদেন নিরাপদ ও সহজতর করার লক্ষ্যে ঢাকা মহানগরীর কোরবানির পশুর হাটগুলোর কাছাকাছি শাখাগুলোয় বিশেষ ব্যবস্থায় স্বাভাবিক ব্যাংকিং চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এরপর রাত ১০টা পর্যন্ত সান্ধ্য ব্যাংকিং চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে কোরবানির পশুর হাটে স্বীয় বিবেচনায় অস্থায়ী বুথ স্থাপনের মাধ্যমে অর্থ জমা নেওয়া, উত্তোলন ও নতুন হিসাব খোলার ব্যবস্থা নিতে বলা হয়েছে। এসব শাখায় দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ ভাতা দেওয়ার বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24