বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

৫, ১১ ও ১২ জুন সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক

  • সময়: সোমবার, ২৬ মে, ২০২৫, ৯.২৪ এএম
  • ১৭৪ জন

ঈদুল আজহার আগে সরকারি ছুটির মধ্যেও পোশাক কারখানা সংশ্লিষ্ট এলাকায় ব্যাংকের কিছু শাখা খোলা থাকবে। এগুলো হলো— ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তৈরি পোশাকশিল্প-সংশ্লিষ্ট ব্যাংক শাখা। এসব শাখা ৫ জুন খোলা রাখা হবে। এছাড়া ঈদের পরে সরকারি ছুটির মধ্যে সীমিত পরিসরে ১১ ও ১২ জুন ব্যাংক খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংক রোববার এক প্রজ্ঞাপনে তফসিলি ব্যাংকগুলোকে এ নির্দেশনা দিয়েছে।

উক্ত তিন দিন ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত। আর ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে বেলা ৪টা পর্যন্ত।

এতে বলা হয়েছে, আসন্ন ঈদুল আজহার আগে তৈরি পোশাকশিল্প-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানি বিল বিক্রয়ের এবং উক্ত শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী-কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে কিছু ব্যাংক শাখা খোলা রাখতে হবে।

উক্ত দিন সরকারি ছুটির দিন হওয়ায় সীমিতসংখ্যক লোকবলের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এছাড়া ঈদের পরে ১১ ও ১২ জুন সরকারি বন্ধে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ওষুধ শিল্প খাতসহ আমদানি ও রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান বা গ্রাহকদের সুবিধার্থে গুরুত্বপূর্ণ ও বৈদেশিক লেনদেনের জন্য ব্যাংকের নিজ বিবেচনায় ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার অথরাইজড ডিলার (এডি) সীমিত পরিসরে খোলা রাখতে হবে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24