মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

ঈদের আগে দুই শনিবার খোলা থাকবে ব্যাংক

  • সময়: শনিবার, ১০ মে, ২০২৫, ১০.৫৬ এএম
  • ১৬২ জন

ঈদের আগের দুই শনিবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলার রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ সাপ্তাহিক ছুটি থাকা সত্ত্বেও আগামী ১৭ ও ২৪ মে ব্যাংক খোলা থাকবে। এই দুইদিন স্বাভাবিক দিনের মতোই গ্রাহক লেনদেন করতে পারবেন।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছেন।

সরকারি নির্দেশ অনুসারে, ঈদুল আজহার ছুটি ১০ দিন কার্যকর করতে কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে আগামী ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) ব্যাংক বন্ধ থাকবে।

এর আগে গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন ছুটির সিদ্ধান্ত হয়। ঈদুল আজহার ছুটি শুরু আগামী ৫ জুন থেকে। ছুটি শেষ হবে ১৪ জুন। ঈদের ছুটি শুরুর আগে ১৭ মে ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিন শনিবার সব সরকারি অফিস খোলা থাকবে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Theme Developed BY ThemesBazar.Com