বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

ইরানের রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

  • সময়: শনিবার, ৬ জুন, ২০২৬, ১২.৪০ পিএম
  • ৩৪ জন
নিউজ ডেক্স | সংগ্রহীত ছবি

হরমুজ প্রণালিতে ইরানের স্থাপনায় মার্কিন হামলা, উত্তেজনা আরও বেড়েছে।

হরমুজ প্রণালিতে ইরানের উপকূলীয় নজরদারি স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এর আগে ওই অঞ্চলের জাহাজ চলাচলকে লক্ষ্য করে ছোড়া ইরানের চারটি ড্রোন ভূপাতিত করার পর গোরুক ও কেশম দ্বীপের রাডার ও নজরদারি স্থাপনায় এ হামলা চালানো হয়।

মার্কিন সূত্রের দাবি, ইরানের ড্রোনগুলো আন্তর্জাতিক নৌপথের জন্য হুমকি তৈরি করছিল। যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট তেলের প্রায় ২০ শতাংশ পরিবহন হতো। বর্তমানে প্রণালিটির পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক বাজারে উদ্বেগ বাড়ছে।

এদিকে যুদ্ধ বন্ধে দুই দেশ পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে। তেহরান তেল রপ্তানি থেকে আটকে থাকা অর্থ ফেরত, নিষেধাজ্ঞা প্রত্যাহার, বন্দর অবরোধের অবসান এবং হরমুজ প্রণালির ওপর পূর্ণ নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের অধিকাংশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎপাদন স্থাপনা ধ্বংস করা হয়েছে। তবে দেশটির হাতে এখনো কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে। এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ইরানের আগের সামরিক সক্ষমতার তুলনায় এখন মাত্র ২১ থেকে ২২ শতাংশ ক্ষেপণাস্ত্র অবশিষ্ট রয়েছে।

ইরান চুক্তিতে আসতে দেরি করছে কেন—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরান কঠিন পরিস্থিতির মুখোমুখি হলেও সিদ্ধান্ত নিতে তাদের কিছুটা সময় লাগছে।

চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার মধ্য দিয়ে সংঘাতের সূচনা হয়। এপ্রিলের শুরুতে সাময়িক বিরতি এলেও সম্প্রতি উভয় পক্ষ আবারও একে অপরের স্থাপনায় হামলা শুরু করেছে। এর মধ্যেই কূটনৈতিক আলোচনা চলমান থাকায় মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: রয়টার্স

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24