রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

যুদ্ধ বন্ধে আজ আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান

  • সময়: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৯.২০ এএম
  • ১৫৫ জন

যুদ্ধ বন্ধের লক্ষ্যে আজ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। ইরান যুদ্ধের অবসানকে ঘিরে ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া যুদ্ধবিরতির আলোচনার দিকে এখন পুরো বিশ্বের নজর।

শুক্রবার রাতে ইসলামাবাদে পৌঁছায় ইরানের প্রতিনিধিদল। স্পিকার গালিবাফের নেতৃত্বে এই প্রতিনিধিদলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকের জোলকাদর, ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমাদিয়ান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোল নাসের হেম্মাতি এবং কয়েকজন আইনপ্রণেতা।

এদিকে ইরানের সঙ্গে আলোচনায় যোগ দিতে ইতোমধ্যে পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার নেতৃত্বে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জারেড কুশনার আলোচনায় অংশ নেবেন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24