শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

ভিসা আবেদনের ক্ষেত্রে বাংলাদেশিদের সতর্ক করল প‌শ্চিমা ১৩ দেশ

  • সময়: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৯.০১ এএম
  • ৩৩ জন

যুক্তরাজ্য, কানাডা ও জার্মানিসহ ১৩ পশ্চিমা দেশ তাদের দূতাবাস থেকে ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবা নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়েছে।

গতকাল বুধবার ঢাকায় এসব দেশের দূতাবাস যৌথ বিবৃতিতে এ আহ্বান জানায়। সংশ্লিষ্ট দেশগুলো তাদের হাইকমিশন ও দূতাবাসের ফেসবুক পেজে বিবৃতিটি প্রকাশ করেছে।

এতে বলা হয়, ভিসা, পারমিট ও অন্যান্য কনস্যুলার সেবা পেতে আবেদনকারীদের অবশ্যই নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। জাল কাগজপত্র ব্যবহার, অবিশ্বস্ত বা লাইসেন্সবিহীন এজেন্টের সহায়তা নেওয়া এবং অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ প্রদান থেকে বিরত থাকতে হবে ।

এ ধরনের অনিয়মের কারণে ভিসা প্রক্রিয়ায় বিলম্ব, আর্থিক ক্ষতি, সীমান্তে প্রবেশে বাধা এবং গুরুতর আইনি জটিলতা তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে বিবৃতিতে ।

এতে আরো বলা হয়, কোনো দেশের দূতাবাস বা মিশন কোনো এজেন্টের সঙ্গে সংশ্লিষ্ট নয়। ভিসা প্রক্রিয়ায় বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার দাবি করে এমন মধ্যস্থতাকারীদের ওপর নির্ভর না করার পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদনকারীদের যাচাইকৃত তথ্য ও সংশ্লিষ্ট দেশের সরকারি চ্যানেলের মাধ্যমে সব কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানানো হয়। এতে সবার জন্য নিরাপদ, স্বচ্ছ ও ন্যায্য আবেদন প্রক্রিয়া নিশ্চিত হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে স্বাক্ষর করেছে যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও অস্ট্রেলিয়া।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Theme Developed BY ThemesBazar.Com