বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ

  • সময়: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৯.০০ এএম
  • ১০৯ জন
আবু সাঈদ। ফাইল ছবি

লাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ ঘোষণা করা হবে।
এ মামলায় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদসহ মোট ৩০ জন আসামি রয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এ রায় ঘোষণা করবেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম গত মঙ্গলবার এক ব্রিফিংয়ে বলেন,
“আবু সাঈদ জুলাই আন্দোলনের অন্যতম শহীদ। তিনি নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। সারা জাতি, এমনকি বিশ্ববাসীও সেই দৃশ্য প্রত্যক্ষ করেছে।”

তিনি আরও বলেন, জাতিসংঘের প্রতিবেদনেও এই হত্যাকাণ্ডের বিষয়টি উঠে এসেছে এবং তদন্তে অকাট্য প্রমাণ পাওয়া গেছে।
প্রসিকিউশনের বিশ্বাস, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হবে এবং তারা প্রত্যাশিত রায় পাবেন।

এ মামলার ৩০ আসামির মধ্যে ২৪ জন পলাতক রয়েছেন।
পলাতকদের মধ্যে আছেন—

  • সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদ
  • গণিত বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মো. মশিউর রহমান
  • লোকপ্রশাসন বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মন্ডল
  • সাবেক সহকারী রেজিস্ট্রার মো. হাফিজুর রহমান
  • সাবেক সেকশন অফিসার মো. মনিরুজ্জামান পলাশ
  • সাবেক এমএলএসএস মোহাম্মদ নুরুন্নবী মন্ডল

অন্যদিকে, মামলায় ৬ জন গ্রেফতার আছেন। তারা হলেন—

  • সাবেক প্রক্টর শরিফুল ইসলাম
  • সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল
  • সাবেক চুক্তিভিত্তিক কর্মচারী মো. আনোয়ার পারভেজ
  • পুলিশের সাবেক এএসআই আমির হোসেন
  • সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়
  • নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ

২০২৪ সালের ১৬ জুলাই, রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন আবু সাঈদ।

তার হত্যার ভিডিও সারা দেশে তীব্র আলোড়ন তোলে।
ভিডিওতে দেখা যায়, দুই হাত প্রসারিত করে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা আবু সাঈদের বুকে পুলিশ একের পর এক গুলি ছুড়ছে।

এই হত্যাকাণ্ডই আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয় এবং সারা দেশে ক্ষোভ, প্রতিবাদ ও বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24