বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের অস্ত্র আইনে ১০ বছরের কারাদণ্ড

  • সময়: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২.৪৫ পিএম
  • ১০৪ জন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ও দাউদকে অস্ত্র আইনের মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন বৃহস্পতিবার (৯ এপ্রিল) এ রায় ঘোষণা করেন। মামলার যুক্তিতর্ক শেষ হওয়ার পর আদালত রায়ের জন্য ৯ এপ্রিল দিন ধার্য করেছিলেন। ফয়সাল করিম পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৭ নভেম্বর র‌্যাব-২ আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ফয়সাল করিমকে আটক করে। তল্লাশিতে চার রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

পরদিন আদাবর থানায় হাবিলদার মশিউর রহমান ফয়সাল করিমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, ফয়সাল করিম এলাকায় চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীর দায়িত্বে ছিলেন এবং দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছেন।

মামলার তদন্ত শেষে ২০২৫ সালের ২৮ মার্চ উপপরিদর্শক জাহিদ হাসান আদালতে অভিযোগপত্র জমা দেন। বিচার চলাকালে ১৪ জনের মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

ফয়সাল করিম ২০২৪ সালের ১৭ নভেম্বর পর্যন্ত জামিনে ছিলেন। এরপর ওসমান হাদি হত্যার ঘটনার পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি। গত মাসে তিনি ভারতে গ্রেপ্তার হন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24