রাজধানীর রায়েরবাজার-এর সাদেক খান কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাত প্রায় ৩টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ৬টি ইউনিটের চেষ্টায় প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়দের মতে, বাজারটিতে মূলত বিভিন্ন কৃষিপণ্য সংরক্ষণ করা হতো। গভীর রাতে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে, ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।