বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

শেরপুরে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

  • সময়: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১২.২৮ পিএম
  • ২৩ জন
সংগ্রহীত ছবি

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।

বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— শিউলী বেগম (৪৮), তায়েবা খাতুন (৩৫) এবং মাইক্রোবাসের চালক রিন্টু (৪৭)।

আহতদের মধ্যে রয়েছেন— শিশু ফাতেমা (১০), শহিদুল (৪০), তৌছিব (৩০), তাসমিয়া (২০), হেলেনা (৬০), তারিকুল (৩৬), ফাতেমা (২), আরহাম (৭) ও হামিম (৩০)।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি মাইক্রোবাস ঈদ উপলক্ষে উত্তরবঙ্গের উদ্দেশ্যে যাচ্ছিল। ছোনকা এলাকায় পৌঁছানোর পর হঠাৎ গাড়ির গ্যাস সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো গাড়িতে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তীব্রতা এত বেশি ছিল যে যাত্রীদের বের হওয়ার সুযোগ খুব কম ছিল। চালক রিন্টু ঘটনাস্থলেই গাড়ির ভেতরে পুড়ে মারা যান।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Theme Developed BY ThemesBazar.Com