বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

সাতক্ষীরার শ্যামনগরে পুকুরে গোসল করতে নেমে বৃদ্ধার মৃত্যু হয়েছে।

  • সময়: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৫.১৮ পিএম
  • ১৬ জন

| মোঃ রাকিবুল্যাহ সোহাগ, সাতক্ষীরা প্রতিনিধি

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সোনাখালী গ্রামে পুকুরে গোসল করতে নেমে সুফিয়া বেগম (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বুধবার (০৪ মার্চ ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। নিহত সুফিয়া বেগম মৃত ফকির সরদারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামেন সুফিয়া বেগম। এসময় অসাবধানতাবশত তিনি পানিতে তলিয়ে যান। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে মৃত অবস্থায় পাওয়া যায়।

খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল কার্যক্রম সম্পন্ন করে। এ বিষয়ে থানার এসআই মোঃ আবু সাঈদ জানান, ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Theme Developed BY ThemesBazar.Com