মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাঁচবিবিতে বীরমুক্তিযোদ্ধা ইয়াছিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন পাবনা-৩ এ ভাঙ্গুড়া উপজেলায় বিএনপি প্রার্থী তুহিনের নির্বাচনী শেষ জনসভায় মানুষের জনস্রোত রুশ প্রেসিডেন্টের সঙ্গে এপস্টেইনের গোপন সম্পর্ক ফাঁস ১৯ বছর পর পাকিস্তানে ফিরল ঘুড়ি উৎসব তারেক খাঁনের উদ্যোগে ঘর পেলেন নাসির কেশবপুরে অধ্যাপক মোক্তার আলীর দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত অক্ষয় খান্নার প্রতি নিজের লুকানো প্রেম অবশেষে স্বীকার করলেন কঙ্গনা রানাউত সালমান মুক্তাদিরকে একুশে পদক দিতে তুষারের অনুরোধ ‘বেঁচে আছেন কুখ্যাত এপস্টেইন’, চাঞ্চল্যকর দাবিতে তোলপাড় সংস্কার ও পরিবর্তনের জন্য ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান: মির্জা ফখরুল

১৯ বছর পর পাকিস্তানে ফিরল ঘুড়ি উৎসব

  • সময়: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ১১.০৮ এএম
  • ২৬ জন
ছবি: সংগ্রহীত

দীর্ঘ ১৯ বছর প্রতীক্ষার অবসান ঘটিয়ে পাকিস্তানের লাহোরে আবারও উৎসবমুখর পরিবেশে ফিরল ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব ‘বসন্ত’।

২০০৭ সালে ঘুড়ির ধারালো সুতা ও আকাশমুখী গুলিবর্ষণে প্রাণহানির আশঙ্কায় নিষিদ্ধ হওয়ার পর এই প্রথম শহরটির আকাশে হাজার হাজার রঙিন ঘুড়ির মেলা দেখা গেছে। বসন্তের আগমনে লাহোরের পুরোনো শহরের সরু গলি থেকে শুরু করে বহুতল ভবনের ছাদে এখন শুধুই উৎসবের আমেজ। ড্রামের শব্দ, হইহুল্লোড় আর নিওন রঙের ঘুড়িতে সেজেছে আকাশ, যা মূলত নতুন প্রজন্মের কাছে এক সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা।

এবারের উৎসবে দেখা গেছে অদ্ভুত এক মেলবন্ধন। যেখানে প্রবীণরা দীর্ঘ বিরতির পর তাদের হারানো দক্ষতা ঝালিয়ে নিচ্ছেন, সেখানে জেন-জি বা বর্তমান প্রজন্মের তরুণরা প্রথমবারের মতো নাটাই-সুতা হাতে ঘুড়ি ওড়ানো শিখছেন।

২৫ বছর বয়সি সফটওয়্যার ইঞ্জিনিয়ার আবু বকর আহমেদের মতো অনেকের কাছেই এটি জীবনের প্রথম ঘুড়ি উৎসব। অন্যদিকে, মিনা সিকান্দারের মতো অনেকে এই উৎসবের টানে সুদূর আমেরিকা থেকেও উড়ে এসেছেন পাকিস্তানে। স্থানীয়দের মতে, এটি কেবল ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা নয়, বরং সামাজিক বন্ধন ও ঐতিহ্যের মিলনমেলা।

তবে উৎসবটি নির্বিঘ্ন ও নিরাপদ করতে এবার পাকিস্তান সরকার এবং লাহোর পুলিশ কঠোর ও আধুনিক সব ব্যবস্থা গ্রহণ করেছে। উৎসবের সময়সীমা মাত্র তিন দিনে সীমাবদ্ধ রাখা হয়েছে এবং বড় আকৃতির ঘুড়ি ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে। বিশেষ করে মোটরসাইকেল চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাইকের হ্যান্ডেলে মেটাল রড বসানোর পরামর্শ দেওয়া হয়েছে, যাতে ঝুলে থাকা সুতায় কারো গলা না কাটে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Developed BY www.budnews24.com