রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জামালপুরে জামায়াতে যোগ দিলেন বিএনপির শতাধিক নেতাকর্মী চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর ২০ দফা ইশতেহার ঘোষণা শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের : তারেক রহমান বাংলাদেশ-পাকিস্তানের ‘ঘনিষ্ঠতা’, যা বলল ভারত রাজনীতি করেন, কিন্তু মিথ্যা বলবেন না – জামায়াতের উদ্দেশে ফখরুল নওগাঁয় নির্বাচনী নিরাপত্তায় ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন ঠাকুরগাঁওয়ে এবার গমের বাম্পার ফলনের প্রত্যাশা কৃষকের ‘প্রিয় বন্ধু মোদিকে ট্রাম্পের উপহার’, ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫% শুল্ক প্রত্যাহার চলতি অর্থবছরের বাজেট নিয়ে কী ভাবছে বিএনপি-জামায়াত জামায়াতের সঙ্গে ঐক্যে সরকার গঠন করবে না বিএনপি

‘প্রিয় বন্ধু মোদিকে ট্রাম্পের উপহার’, ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫% শুল্ক প্রত্যাহার

  • সময়: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ১০.৫২ এএম
  • ২৩ জন
ছবি: সংগ্রহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সখ্যতার খবর নতুন কিছু নয়। তবে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় দফায় ক্ষমতায় বসার পর শুল্ক নিয়ে মোদি-ট্রাম্পের বন্ধুত্বে টানাপড়েন শুরু হয়। অবশেষে সেই সম্পর্ক আবার চমৎকার হতে চলেছে। 

বার্তাসংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির কারণে ভারতীয় পণ্যের ওপর পূর্বে আরোপ করা অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করেছেন ট্রাম্প। চলতি সপ্তাহে ঘোষিত দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি কার্যকর করার লক্ষ্যে শুক্রবার এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

মার্কিন প্রেসিডেন্টের সই করা নির্বাহী এক আদেশে বলা হয়েছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে ভারত।

এতে আরও বলা হয়, দিল্লি যুক্তরাষ্ট্রের জ্বালানি পণ্য কিনবে। সেইসঙ্গে ভারত আগামী ১০ বছর ওয়াশিংটনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের একটি রূপরেখা তৈরিতেও সম্প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।

দেশটির স্থানীয় সময় শনিবার রাত ১২টা ১ মিনিট (ইস্টার্ন টাইম) থেকে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর হবে।

ভারতীয় পণ্যের ওপর থেকে শুল্ক কমাতে বাণিজ্যচুক্তির ঘোষণা দেওয়ার কয়েক দিন পরই এ নির্বাহী আদেশ জারি করলেন ট্রাম্প। নতুন চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর পাল্টা শুল্কের হারও ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামিয়ে আনবে। তবে এই শুল্ক হ্রাসের বিষয়টি ধাপে ধাপে কার্যকর হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের নতুন এই পদক্ষেপ ট্রাম্প ও মোদির ব্যক্তিগত এবং রাজনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করল। বিভিন্ন সময় ট্রাম্প মোদিকে ‘অন্যতম ঘনিষ্ঠ বন্ধু’ বলে অভিহিত করেছেন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Developed BY www.budnews24.com