রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জামালপুরে জামায়াতে যোগ দিলেন বিএনপির শতাধিক নেতাকর্মী চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর ২০ দফা ইশতেহার ঘোষণা শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের : তারেক রহমান বাংলাদেশ-পাকিস্তানের ‘ঘনিষ্ঠতা’, যা বলল ভারত রাজনীতি করেন, কিন্তু মিথ্যা বলবেন না – জামায়াতের উদ্দেশে ফখরুল নওগাঁয় নির্বাচনী নিরাপত্তায় ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন ঠাকুরগাঁওয়ে এবার গমের বাম্পার ফলনের প্রত্যাশা কৃষকের ‘প্রিয় বন্ধু মোদিকে ট্রাম্পের উপহার’, ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫% শুল্ক প্রত্যাহার চলতি অর্থবছরের বাজেট নিয়ে কী ভাবছে বিএনপি-জামায়াত জামায়াতের সঙ্গে ঐক্যে সরকার গঠন করবে না বিএনপি

ঠাকুরগাঁওয়ে এবার গমের বাম্পার ফলনের প্রত্যাশা কৃষকের

  • সময়: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ১১.৫১ এএম
  • ১৭ জন

| রহমত আরিফ, ঠাকুরগাঁও

 

জেলার বিভিন্ন উপজেলায় ফসলের মাঠে গমের সবুজ সমারোহ। গেল বছর ভালো দাম পাওয়ায় এ বছর আরও বেশি জমিতে চাষাবাদ করেছেন কৃষকরা। আবহাওয়া অনুকূল থাকায় বাম্পার ফলনের প্রত্যাশা তাদের।
ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ঠাকুরগাঁও জেলায় ২১ হাজার ২ শ হেক্টর জমিতে গম চাষ করা হয়েছে।
ঠাকুরগাঁও জেলার পাঁচটি উপজেলা ঘুরে দেখা যায়, এ বছর মাঠে মাঠে চোখ জুড়ানো সবুজ ক্ষেতের সমারোহ। সবুজে চোখ রাখলে তা ফেরানো যায় না।
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার দেবীপুর গ্রামের কৃষক আশরাফুল ইসলাম জানান, গম চাষাবাদ খুব সহজ এবং স্বল্প সময়ে অধিক লাভজনক ফসল।
তিনি এ বছর ৫০ শতক জমিতে গমের আবাদ করেছেন। গত বছরের তুলনায় এ বছর ভালো ফলন হবে বলে তিনি আশা করছেন।
হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের চন্দ্র মোহন বলেন, গম চাষাবাদে খরচ এবং রোগ বালাই খুব কম হয়। এ বছর আমি দুই একর জমিতে চাষ করেছি, ফলন ভাল হয়েছে।
বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী কাশিডাঙ্গা গ্রামের হুমায়ুন কবির জানান, এক বিঘা মাটিতে গম চাষে ৬ থেকে ৭ হাজার টাকা খরচ হয়। প্রতি বিঘা মাটিতে কমপক্ষে ১৬ থেকে ১৮ মণ গম উৎপাদন হয়।
ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সুত্র থেকে বলেন, ঠাকুরগাঁও জেলার মাটি গম চাষের জন্য উপযোগী। আবহাওয়া অনুকূল থাকায় এ বছরও গমের বাম্পার ফলন হবে।

 

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Developed BY www.budnews24.com