বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দুই দফায় কত বাড়ল স্বর্ণের দাম হাসনাতের ব্যানারে দুর্বৃত্তদের আগুন, নির্বাচনী এলাকায় উত্তেজনা নারীবিদ্বেষী বক্তব্য ঢাকতেই স্বাধীনতার ঘোষক ইস্যু তুলছে জামায়াত: রিজভী রাজবাড়ীর  মল্লিকপাড়া  হতে ০১ টি দেশীয় ওয়ান শুটারগান’সহ একজন আসামী’কে গ্রেফতার করেছে র‌্যাব ১০ রাশিয়ার তেল কেনা বন্ধ করলে ভারতের অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক মওকুফ লালমোহনে ধানের শীষে ভোট চাইলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম শাকিবের ‘প্রিন্স’-এর ফার্স্টলুক প্রকাশ নওগাঁয় শব্দ-দূষ*ণের বিরুদ্ধে মোবাইল কোর্টে জরিমানা হর্ন জব্দ পাকিস্তানে ৪০ ঘণ্টার রক্তক্ষয়ী অভিযানে নিহত ১৪৫ বিচ্ছিন্নতাবাদী বরিশালের মেহেন্দিগঞ্জে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁয় ছাত্রদল সভাপতির পদত্যাগ

  • সময়: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬, ৫.৫৩ পিএম
  • ৩৬ জন

| এম, আর, ইবনেসিনা, নওগাঁ প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের রাজনীতিতে এক বড় চমক সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক পরিচয় মুছে ফেলে পদত্যাগ করেছেন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বিদ্যুৎ চন্দ্র মাহাতো। তবে তার পদত্যাগের চেয়েও বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে তার পরবর্তী গন্তব্য। হিন্দু ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও তিনি দেশের অন্যতম প্রধান ইসলামী রাজনৈতিক দল ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’কে নিজের রাজনৈতিক আদর্শ হিসেবে বেছে নিয়েছেন।

৩০ জানুয়ারি (শুক্রবার) নওগাঁ জেলা ছাত্রদলের কাছে প্রেরিত এক পত্রে তিনি পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেন। চিঠিতে ব্যক্তিগত কারণ উল্লেখ থাকলেও তার প্রকৃত উদ্দেশ্য ফুটে উঠেছে পরবর্তী বক্তব্যে। বিদ্যুৎ চন্দ্র মাহাতো জানান, ৫ই আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে জামায়াতে ইসলামীর সুশৃঙ্খল কার্যক্রম এবং মানবিক রাজনীতি তাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে।

তিনি বলেন, ৫ই আগস্টের পর থেকে জামায়াতের রাজনৈতিক আদর্শ, তাদের নেতৃত্ব এবং সাংগঠনিক স্বচ্ছতা আমাকে মুগ্ধ করেছে। একজন হিন্দু হিসেবে আমি তাদের মাঝে যে ভ্রাতৃত্ব ও নিরাপত্তা দেখেছি, তা বিরল। বর্তমানে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল রয়েছে, তাদের মধ্যে সব দিক থেকে জামায়াতকেই আমার কাছে সবচেয়ে যোগ্য ও আদর্শবান দল বলে মনে হয়েছে।

তিনি আরও বলেন, নিজের ধর্মীয় বিশ্বাসের প্রতি অবিচল থেকেই তিনি জামায়াতের রাজনৈতিক দর্শনে বিশ্বাসী হয়ে এই দলে যোগ দিয়েছেন। কোনো চাপ নয়, বরং সম্পূর্ণ স্বেচ্ছায় তিনি এই সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। একজন সংখ্যালঘু সম্প্রদায়ের নেতার এভাবে জামায়াতে যোগদানের বিষয়টি স্থানীয় রাজনীতিতে নতুন এক সম্প্রীতির বার্তা হিসেবে দেখা হচ্ছে। এই ঘটনাটি প্রমাণ করে যে, আদর্শিক রাজনীতি ধর্ম-বর্ণের সীমানা ছাড়িয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Developed BY www.budnews24.com