বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

টাঙ্গাইল-৬ আসন পরিদর্শনে জেলা প্রশাসক নির্বাচন উপলক্ষ্যে প্রিজাইডিং অফিসারদের নিরপেক্ষতার নির্দেশ

  • সময়: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬, ৭.২৭ পিএম
  • ৭০ জন

| সাজ্জাদ হোসেন, টাঙ্গাইল

নাগরপুর ও দেলদুয়ার উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসকনির্বাচন উপলক্ষ্যে প্রিজাইডিং অফিসারদের নিরপেক্ষতার নির্দেশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে।

আজ বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) টাঙ্গাইল জেলার নাগরপুর ও দেলদুয়ার উপজেলা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা রিটার্নিং অফিসার, টাঙ্গাইল। পরিদর্শনকালে তিনি নির্বাচন উপলক্ষ্যে প্রিজাইডিং অফিসারদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

এ সময় তিনি প্রিজাইডিং অফিসারদের সর্বোচ্চ আন্তরিকতা সততা ও সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আজ বুধবার ২৮/০১/২৬ তারিখ টাঙ্গাইল জেলার নাগরপুর ও দেলদুয়ার উপজেলা পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা রিটার্নিং অফিসার, টাঙ্গাইল। পরিদর্শনে তিনি নির্বাচন উপলক্ষ্যে প্রিজাইডিং অফিসারদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং সর্বোচ্চ আন্তরিকতা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করতে প্রিজাইডিং অফিসারদের নির্দেশ প্রদান করেন।

তিনি উপজেলায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং ভোটারদের জন্য শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে সকলের প্রতি আহ্বান জানান। পরিদর্শনে তিনি বেশ কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন ও দ্রুততম সময়ে সকল ভোট কেন্দ্র আই পি ক্যামেরার আওতায় নিয়ে আসতে সহকারী রিটার্নিং অফিসারগণকে নির্দেশ প্রদান করেন।

জেলা প্রশাসক আরও বলেন ভোটারদের জন্য একটি শান্তিপূর্ণ নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করছে। এ লক্ষ্যে তিনি উপজেলা পর্যায়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পরিদর্শনের অংশ হিসেবে তিনি নাগরপুর ও দেলদুয়ার উপজেলার একাধিক ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন।

এ সময় তিনি দ্রুততম সময়ের মধ্যে সকল ভোটকেন্দ্রকে আইপি ক্যামেরার আওতায় নিয়ে আসার জন্য সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার টাঙ্গাইল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)সিনিয়র জেলা নির্বাচন অফিসারউপজেলা নির্বাহী অফিসার নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার,দেলদুয়ারসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। প্রশাসনের এ ধরনের তৎপরতায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Theme Developed BY ThemesBazar.Com