বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

ঢাকায় তাপমাত্রা কমছে, হালকা বৃষ্টির সম্ভাবনা

  • সময়: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ১১.১৮ এএম
  • ১৮০ জন

ঢাকা ও আশপাশের অঞ্চলে আজ দিনের প্রথমার্ধে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে গরমের অনুভূতি গতকালের তুলনায় কিছুটা হ্রাস পেতে পারে। একইসঙ্গে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

রোববার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সময়ের জন্য দেওয়া সংক্ষিপ্ত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। পূর্বাভাসে আরো বলা হয়েছে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে এবং দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের সর্বোচ্চ ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসের তুলনায় অনেকটাই কম। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল খুবই সামান্য, যা ‘ট্রেস’ হিসেবে রেকর্ড করা হয়েছে।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে অর্থাৎ ২৪ জুলাইয়ের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা শক্তি সঞ্চয় করে ঘণীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা নেই।

আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু কিছু অঞ্চলে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে।

এছাড়া দেশের উত্তরাঞ্চলে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, আর বাকি অংশে তা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24