বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

ঢাকাসহ ছয় জেলায় তাপপ্রবাহ বাড়ার পূর্বাভাস

  • সময়: শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ৫.৫৫ পিএম
  • ২৪৯ জন

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। তবে চলতি সপ্তাহে সারা দেশের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়াও কয়েক জেলায় মৃদু তাপপ্রবাহ বিস্তার লাভ করার সম্ভাবনা রয়েছে।

শনিবার আবহাওয়াবিদ আফরোজা সুলতানা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বৃষ্টি না হলে তাপপ্রবাহ কমার তেমন কোনো সম্ভাবনা নেই। ৩১ মার্চের পর তাপমাত্রা কিছুটা কমলেও মৃদু তাপপ্রবাহ থেকে যাবে। অর্থাৎ, চলতি সপ্তাহজুড়েই তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

তিনি আরও বলেন, এখন তাপমাত্রা বেশি হলেও গরমের অস্বস্তি কম। কারণ, বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি কম। তাছাড়া বিভিন্ন জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঈদুল ফিতরের দিনও তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৭২ ঘণ্টায় ঢাকাসহ ছয় জেলায় তাপপ্রবাহ বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। তবে আগামী তিন দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

শনিবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। একইসঙ্গে দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রোববার ৩০ মার্চ সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এছাড়া, আগামী ৫ দিনের আবহাওয়ার অবস্থায় পর্যালোচনায় কোন উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানিয়েছে সংস্থাটি।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24