শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

ঢাকা পলিটেকনিক-বুটেক্স শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ২৮

  • সময়: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৮.৫৪ এএম
  • ২৬৭ জন

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের ৭ রাস্তা এলাকায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৮ জন আহত হয়েছেন।

রোববার (২৪ নভেম্বর) মধ্যরাতে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তবে প্রাথমিকভাবে কারা পলিটেকনিক ও কারা বুটেক্সের শিক্ষার্থী এ বিষয়টি জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বুটেক্স শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২৮ শিক্ষার্থীকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। জরুরি বিভাগের বিভিন্ন ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে। প্রাথমিকভাবে কে কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থী সে বিষয়ে জানা যায়নি।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Theme Developed BY ThemesBazar.Com