বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

কবি নজরুল -সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা

  • সময়: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৬.০৫ পিএম
  • ২৮৯ জন

বন্ধ ঘোষণা করা হয়েছে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ। আজ সোমবার কলেজের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে কলেজ বন্ধের বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অনিবার্য কারণবশত আগামীকাল মঙ্গলবার কবি নজরুল সরকারি কলেজের শ্রেণি পাঠদান বন্ধ থাকবে।’

এর আগে রাজধানীর সোহরাওয়ার্দী কলেজ দু’দিন বন্ধ ঘোষণা করা হয়। ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সঙ্গে কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের চলমান সংঘর্ষের জেরে এ ঘোষণা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কলেজটির অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায়। তিনি বলেন, সোম ও মঙ্গলবার কলেজের ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছে মঙ্গলবারের অনার্সের ফাইনাল পরীক্ষাও স্থগিত থাকবে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24