বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

আগামী বছর স্কুলে যতদিন ছুটি থাকতে পারে

  • সময়: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ১১.৫১ এএম
  • ২৭১ জন

নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের আগামী বছরের (২০২৫ সাল) বার্ষিক ছুটির প্রস্তাবিত তালিকা তৈরি করা হয়েছে। তালিকায় মোট ৭৬ দিন ছুটি রাখা হয়েছে।

প্রস্তাবিত তালিকাটি অনুমোদনের পর শিক্ষা মন্ত্রণালয় থেকে দ্রুত প্রজ্ঞাপন আকারে জারি করা হবে।

৭৬ দিন ছুটির মধ্যে ২ মার্চ থেকে রমজান ধরে ঈদুল ফিতর, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবসসহ কয়েকটি ছুটি মিলিয়ে টানা ২৮ দিন স্কুল বন্ধ থাকবে। দীর্ঘ ছুটির পর ৮ এপ্রিল পুনরায় ক্লাস শুরু হবে।

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে টানা ১৫ দিন ছুটি থাকবে। এ ছুটি ১ জুন থেকে ১৯ জুন পর্যন্ত চলবে। এরমধ্যে সাপ্তাহিক (শুক্র-শনি) ছুটি আছে চার দিন।

দুর্গাপূজায় এবার ৮ দিন ছুটি রাখা হয়েছে। যদিও এরমধ্যে লক্ষ্মী পূজা, ফাতেহা-ই-ইয়াজ দহমসহ বেশ কয়েকটি ছুটি পড়বে।

এ ছাড়া এবারও প্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত তিনদিন ছুটি রাখা হয়েছে। এর বাইরে বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক দিবস ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে নিয়ম মেনে ছুটি থাকবে।

এর আগে, গত ২২ অক্টোবর ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তালিকা অনুযায়ী, আগামী বছর পবিত্র ঈদুল ফিতরে পাঁচ দিন (এক দিন সাপ্তাহিক ছুটি পড়েছে), ঈদুল আজহায় ছয় দিন (এক দিন সাপ্তাহিক ছুটি পড়েছে) ও শারদীয় দুর্গাপূজায় দুই দিন ছুটি রাখা হয়েছে।

সবমিলিয়ে আগামী বছর সাধারণ ছুটি ১২ দিন ও নির্বাহী আদেশের ছুটি থাকবে ১৪ দিন। তবে সাধারণ ছুটির মধ্যে পাঁচ দিন এবং নির্বাহী আদেশের ছুটির মধ্যে চার দিনই সাপ্তাহিক ছুটি থাকবে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24