বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

আরও ১৮৩ জন বাংলাদেশী ফিরলেন লেবানন থেকে

  • সময়: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ৩.২৭ পিএম
  • ৮০৭ জন

লেবানন থেকে আরও ১৮৩ জন প্রবাসী বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে দুটি পৃথক ফ্লাইটে তাদের ফিরিয়ে আনা হয়।

জানা গেছে, প্রথম ফ্লাইটে বাংলাদেশ সরকারের অর্থায়নে ৩২ জনকে ও দ্বিতীয় ফ্লাইটে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর অর্থায়নে ১৫১ জনকে ফেরত আনা হয়েছে।

 

এ নিয়ে এখন পর্যন্ত মোট ৯টি ফ্লাইটে সর্বমোট ৫২১ জন বাংলাদেশি লেবানন থেকে দেশে ফিরলেন।

 

ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধকে ঘিরে লেবাননের পরিস্থিতি অবনতি হওয়ার কারণে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের অনেকেই গত কয়েক সপ্তাহ ধরে দেশে ফিরে আসছেন। ইতোমধ্যে লেবাননে ইসরাইলি হামলায় এক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24