শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:

পূজার ছুটির পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ

  • সময়: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, ৯.০৪ এএম
  • ২৬২ জন

টানা ১১ দিনের ছুটিতে কাটিয়ে আজ খুলছে দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। শারদীয় দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে ৯ দিনের সঙ্গে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) মিলিয়ে টানা ১১ দিনের ছুটিতে ছিল স্কুলকলেজ।

শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডারের তথ্যমতে, শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু হয় গত ৯ অক্টোবর, এর সঙ্গে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ১৫ অক্টোবর, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমার ছুটি ১৬ অক্টোবর। সব মিলিয়ে ছুটি চলে ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত। পরের দুদিন শুক্র ও শনিবার হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ।

সবমিলিয়ে ৯ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠান। টানা ১১ দিনের ছুটি শেষে আজ থেকে আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠবে সব শিক্ষাপ্রতিষ্ঠান।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24