বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

বায়তুল মোকাররমের নতুন খতিবকে নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

  • সময়: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ৯.৩৩ এএম
  • ২৭৯ জন

বায়তুল মোকাররমের খতিব হয়েছেন দেশের ইসলামী আইন বিশেষজ্ঞ ও হাদিস বিশারদ মুফতি আবদুল মালেক। জাতীয় মসজিদের নতুন ইমামকে অভিনন্দন জানিয়েছেন জনপ্রিয় ইসলামী আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বায়তুল মোকাররমের খতিবকে নিয়ে তিনি একটি পোস্ট করেছেন। মাওলানা আবদুল মালেক সব মুসলিমের জাতীয় অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

পোস্টে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, ‘জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব নিযুক্ত হয়েছেন দেশের বিশিষ্ট আলেম মাওলানা আবদুল মালেক হাফিজাহুল্লাহ। অভিনন্দন তাকে। তিনি হাদিস-শাস্ত্রের পণ্ডিত এবং অত্যন্ত বিনয়ী একজন মানুষ।

তিনি আরও লেখেন, ‘মহান আল্লাহ তাকে ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে বলিষ্ঠ ভূমিকা রাখার এবং দল-মত-গোষ্ঠী নির্বিশেষে সব মুসলিমের জাতীয় অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করার তাওফিক দান করুন।’

গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সরকারের উচ্চ পর্যায় থেকে তাকে খতিব নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। পরে শুক্রবার (১৮ অক্টোবর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মাওলানা আবদুল মালেক দেশ-বিদেশের প্রসিদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামিক স্টাডিজ, হাদিস ও ফিকহের ওপর উচ্চতর ডিগ্রি অর্জনকারী একজন প্রসিদ্ধ আলেম।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24