শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

সারা দেশে বৃষ্টির আভাস, সঙ্গে দমকা হাওয়ার শঙ্কা

  • সময়: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ৬.৪৬ পিএম
  • ২৩৪ জন

সারা দেশে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।একইসঙ্গে অস্থায়ী দমকা হাওয়ার শঙ্কাও রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এ সময়ে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24