বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

বাংলাদেশকে সংস্কারের জন্য সাড়ে ৩ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

  • সময়: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ১০.৩৭ এএম
  • ২৫৮ জন

বাংলাদেশ অন্তবর্তীকালীন সরকারের নেওয়ার নানা সংস্কারের পাশে থাকবে বিশ্বব্যাংক। অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির সহায়তার জন্য সহজ শর্তে বাংলাদেশকে ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক।

নিউ ইয়র্কের স্থানীয় সময় বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে ড. ইউনূসের নেওয়া নানা সংস্কার উদ্যোগকে সমর্থন করে বাংলাদেশকে ৩ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার দেবে বলে জানান।

বৈঠকে ইউনূস তার নেওয়ার ব্যাপক পরিসরে যে সংস্কার শুরু করেছে তার জন্য বিশ্বব্যাংকের আরও সহায়তা চান।

সংস্থাটি জানিয়েছে, অর্থনৈতিক সংষ্কার, ডিজিটালাইজেশন, তারল্য, জ্বালানি এবং বিদ্যুৎ ও পরিবহণে সংস্কারে ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার সহায়তা দেওয়া হবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানান, নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এ সমর্থনের ঘোষণা দেন।

অধ্যাপক ইউনূসের দীর্ঘদিনের বন্ধু বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ বলেন, অন্তত দুই বিলিয়ন ডলার নতুন ঋণ দেওয়া হবে এবং বিদ্যমান কর্মসূচি থেকে আরও দেড় বিলিয়ন ডলার পুনরুদ্ধার করা হবে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24