বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

পোশাক শিল্পে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে গ্রেফতার ৮

  • সময়: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ৬.৪৩ পিএম
  • ২৫১ জন

আশুলিয়াসহ ঢাকার বিভিন্ন এলাকার পোশাক কারখানায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- আশুলিয়ার দেওয়ান আব্দুল হাই, শুক্কুর আলী, জাহিদুল ইসলাম, টাঙ্গাইল জেলার রনি ও রাব্বি মিয়া, চাঁপাইনবাবগঞ্জ জেলার মিজানুর রহমান ও জাহিদুল এবং কুমিল্লা জেলার শাহাপরান।

আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, আশুলিয়াসহ ঢাকার বিভিন্ন স্থানে গার্মেন্টস সেক্টরে বিশৃঙ্খলা সৃষ্টি করে পোশাক শিল্পকে ধ্বংস করার জন্য একটি মহল প্রতিদিন বিভিন্ন কারখানার সামনে দলবদ্ধ হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এ বিশৃঙ্খলাকারীদের চিহ্নিত করে সোমবার রাতে ৮ জনকে গ্রেফতার করা হয়। তার পোশাক শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ স্বীকার করেছে। তাদের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24