বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

ডিমের বাজারে আগুন, নির্দেশনা মানছে না কেউই

  • সময়: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৫.০৩ পিএম
  • ২৬২ জন

রাজধানীর বাজারে সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে ডিম। বাজারে দেখা গেছে, ডিম বিক্রি হচ্ছে প্রতি ডজন ১৬৫ টাকায়, যা সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে ২৩ টাকা বেশি।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, মিরপুর, হাতিরপুল, ধানমণ্ডি ও মোহাম্মদপুরসহ কয়েকটি এলাকায় ডিম ও মুরগি বাড়তি দামে বিক্রি হতে দেখা গেছে। তবে সবজির দাম গত সপ্তাহের মতোই রয়েছে।

কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি পটোল বিক্রি হচ্ছে ৩০ টাকায়। এছাড়া প্রতি কেজি করলা ৫০ টাকা, কচু ৫০ টাকা, সিম ২০০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকায় বিক্রি হচ্ছে। লাউ প্রতি পিস ৬০ টাকায় বিক্রি হচ্ছে। আলু প্রতি কেজি ৫৫ টাকা, রসুন ২০০ টাকা, পেঁয়াজ ১১০ ও আদা ২৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। প্রতি কেজি শুকনা মরিচ ৩৮০ টাকা, হলুদ ৩৪০ ও জিরা ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৭৫ টাকা করে, যা নির্ধারণ করে দেওয়া দামের তুলনায় ৫ টাকা কম। এছাড়া পাড়া-মহল্লার কোথাও কোথাও ১৭০ টাকায় বিক্রি হচ্ছে।

সরকার সম্প্রতি কেজিপ্রতি ব্রয়লার মুরগি উৎপাদক পর্যায়ে ১৬৮ টাকা ৯১ পয়সা ও পাইকারি পর্যায়ে ১৭২ টাকা ৬১ পয়সা এবং খুচরা পর্যায়ে ১৭৯ টাকা ৫৯ পয়সা নির্ধারণ করেছে।

এছাড়া সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকায়। খাসির মাংস ১০৫০ টাকা থেকে ১১০০ টাকা এবং ছাগলের মাংস বিক্রি হচ্ছে ১০০০ টাকায়।

অন্যদিকে খুচরা ব্যবসায়ীরা এক কেজি বা এক কেজি ১০০-২০০ গ্রাম বেশি ওজনের ইলিশ বিক্রি করছেন ১৬৫০ থেকে ১৭০০ টাকা।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24