বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

গরম কমবে কবে জানাল আবহাওয়া অফিস

  • সময়: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৪.১৭ পিএম
  • ২৬৬ জন

গত সপ্তাহে সারা দেশে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়েছে।  আজ শনিবারও তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ এটি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

তবে আগামী দুইদিনের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টি হলে সারা দেশে বৃষ্টি বেড়ে ভ্যাপসা গরম কমতে পারে। শনিবার আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সারা দেশে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এসময় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, আগামী দুই দিনের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। তখন সারা দেশে বৃষ্টি বেড়ে ভ্যাপসা গরম কমতে পারে।

শুক্রবার দেশে সর্বোচ্চ ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল নেত্রকোনায়। এদিন ঢাকায় তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা গত দুই মাসে সর্বোচ্চ। গতাকাল সর্বোচ্চ ৯২ মিলিমিটার বৃষ্টি হয়েছে চট্টগ্রামে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24