বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

ধর্ম উপদেষ্টার সহকারী একান্ত সচিব হলেন আশিকুল ইসলাম

  • সময়: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ৪.৪৬ পিএম
  • ৩১২ জন

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেনের সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আশিকুল ইসলাম।

রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপনে সই করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেনের অভিপ্রায় অনুযায়ী মো. আশিকুল ইসলামকে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ২২০০০ টাকা থেকে ৫৩০৬০ টাকা বেতন স্কেলে (৯ম গ্রেডে) তার সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা মো. আশিকুল ইসলামকে সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24