বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

কড়া নিরাপত্তায় খুলেছে আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানা

  • সময়: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ৪.০৩ পিএম
  • ২৭৭ জন

সাভারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় খুলে দেওয়া হয়েছে বেশিরভাগ তৈরি পোশাক কারখানা। বৃহস্পতিবার (৫ সেপ্টম্বর) সকাল থেকে দলে দলে কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। কারখানা এলাকায় নিরাপত্তায় পুলিশ মোতায়েন ছাড়াও রয়েছে সেনাবাহিনী ও বিজিবির টহল।

টানা কয়েকদিন শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সড়ক অবরোধ, কারখানা ভাঙচুরের ঘটনায় সাভারের অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে বুধবার বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সিদ্ধান্ত অনুযায়ী ও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তার আশ্বাস পেয়ে কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নেন মালিকরা।

সরেজমিনে দেখা যায়, সিদ্ধান্ত অনুযায়ী সকাল থেকে আশুলিয়া শিল্পাঞ্চলের বেশিরভাগ কারখানা খোলা রয়েছে। কাজে যোগ দিয়েছেন নারী-পুরুষ শ্রমিকসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। বিভিন্ন যানবাহনে ও হেঁটে শ্রমিকেরা কারখানায় এসে আইডি কার্ড দেখিয়ে ভেতরে প্রবেশ করছেন। কারখানার নিরাপত্তায় নিজস্ব নিরাপত্তা কর্মী ছাড়াও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া বিজিবি ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত (সকাল ১০টা) কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, কয়েকটি কারখানা ছাড়া বেশিরভাগ কারখানা খোলা রয়েছে। কারখানা এলাকায় নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া বিজিবি ও সেনাবাহিনী টহল দিচ্ছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর সংবাদ পাওয়া যায়নি।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24