বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

সিলেটে সাদাপাথর স্পটে পানিতে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

  • সময়: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ১২.২০ পিএম
  • ৫২২ জন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর স্পটে পানিতে ডুবে রাগিব ইয়াসারে এর মৃত্যু হয়েছে। সে সাভারে পরিবারের সাথে বসবাস করত। তার পিতার নাম আহসান। তাদের গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ে।

রাগিবের সাথে থাকা বন্ধুরা জানিয়েছেন, সাভার থেকে কয়েকজন বন্ধু মিলে সাদাপাথর বেড়াতে এসেছিলেন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় সাদাপাথর আসেন। সেখানে সবাই মিলে পানিতে গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এর মধ্যে রাগিব একা পানিতে নেমে যায়। আমরা সবাই পানিতে নামার আগে হঠাৎ দেখি স্রোতে তলিয়ে যাচ্ছে সে। তখন আমরা সবাই পানিতে ঝাপিয়ে পড়ে খুঁজাখুঁজি করতে থাকি। পরে স্থানীয় ব্যবসায়ী ও নৌকার মাঝিরা মিলে ৩০ মিনিট খুঁজাখুঁজি করে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ারসার্ভিসের লিডার খায়রুল আলমসহ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই সে মারা গেছে।

আল্লাহ তাকে জান্নাতবাসী করুক

আমিন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24