বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

শান্তকে ফোন করে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা

  • সময়: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ৫.৫৮ পিএম
  • ২৭০ জন

পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

জয়ের পর তিনি মঙ্গলবার বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হাসান শান্তকে ফোন করে এ অভিনন্দন জানান।  তিনি শান্ত ও গোটা দলকে অভিনন্দন জানিয়েছেন।

অভিনন্দন বার্তায় ড. ইউনূস বলেন, সরকার ও আমার পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন। তোমাদের কারণে আজ গোটা জাতি গর্বিত।

প্রধান উপদেষ্টা জানিয়েছেন, বাংলাদেশ দল দেশে ফেরার পর তাদের সংবর্ধন দেওয়া হবে।

রাওয়ালপিন্ডিতে আজ বাবরদের ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আগের টেস্টও জিতেছে বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে প্রথম বারের মতো তাদের ধবল ধোলাই করল শান্তরা। 

সূত্র : যুগান্তর

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24