বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

সূরা ফাতিহা পাঠের ফজিলত

  • সময়: বুধবার, ২১ আগস্ট, ২০২৪, ৬.৩৩ পিএম
  • ৩৪৬ জন

আল-কোরআনের মহান সূরা; সূরা ফাতিহা এমন এক মহান সূরা, যার মধ্যে সমগ্র কোরআনের সারমর্ম বিধৃত হয়েছে।

সাহাবি সাঈদ ইবনে মুয়াল্লা (রা.) বলেন, একদিন নবীজি আমাকে বলেন, মসজিদ থেকে বের হওয়ার আগেই আমি কি তোমাকে এমন একটি সুরা শিখাব, যা কোরআনের সর্বাধিক মহান সূরা? অতঃপর নবীজি আমার হাত ধরলেন। এরপর যখন তিনি মসজিদ থেকে বের হওয়ার ইচ্ছা করলেন, আমি বললাম, হে আল্লাহর রাসুল! আপনি আমাকে মসজিদ থেকে প্রস্থানের আগে কোরআনের সর্বাধিক মহান সুরা শিক্ষা দিতে চেয়েছিলেন। নবীজি বলেন, হ্যাঁ। আর তা হলো—আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। (বুখারি, হাদিস : ৪৪৭৪)

সূরা ফাতিহার গুরুত্ব ও ফজিলত এতটাই বেশি যে এই সূরার পাঠকে আসমানি বড় চার গ্রন্থ পাঠের সমতুল্য বলা হয়েছে। সাহাবি আবু উবায়দা (রা.) বলেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি ফাতিহাতুল কিতাব পাঠ করল, যেন সে তাওরাত, জাবুর, ইনজিল ও কোরআন পাঠ করল। (ফাজায়েলুল কুরআন : ১১৭)

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24