বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

মঙ্গলবার চাঁদ দেখার আহ্বান জানাল কাতার সরকার

  • সময়: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ৬.২০ পিএম
  • ১৩৮ জন

কাতার সরকার দেশটির জনগণকে আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রমজান মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী এদিন শাবান মাসের ২৯ তারিখ। এ উপলক্ষে দেশটির মুসলমানদের সন্ধ্যায় আকাশে রমজান মাসের চাঁদ দেখার আহ্বান জানানো হয়েছে।

কাতারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (আওকাফ)-এর অধীনে গঠিত চাঁদ দেখা কমিটি জানিয়েছে, কেউ চাঁদ দেখতে পেলে যেন দ্রুত দাফনা টাওয়ারে অবস্থিত কর্তৃপক্ষের কার্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে সাক্ষ্য প্রদান করেন।

উপসাগরীয় দেশগুলোর মধ্যে ওমানই প্রথম বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে পবিত্র রমজান মাসের শুরুর তারিখ ঘোষণা করেছে। দেশটির সংশ্লিষ্ট কমিটি জানিয়েছে, মঙ্গলবার ওমানের সব গভর্নরেটে চাঁদ সূর্যাস্তের আগে বা সূর্যাস্তের সময়ই অস্ত যাবে। ফলে ওই দিন চাঁদ দেখা জ্যোতির্বৈজ্ঞানিকভাবে অসম্ভব।

এ কারণে পর্যবেক্ষণযোগ্য বাস্তবতা ও বৈজ্ঞানিক নিশ্চিত তথ্যের পরিপন্থি কোনো সাক্ষ্য গ্রহণ না করার নীতির আলোকে ঘোষণা করা হয়েছে, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রমজান মাস শুরু হবে।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতও মঙ্গলবার সন্ধ্যায় দেশবাসীকে চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। কেউ চাঁদ দেখতে পেলে নির্ধারিত ইলেকট্রনিক লিংকের মাধ্যমে তা জানাতে বলা হয়েছে, যা তাদের সরকারি প্ল্যাটফর্মে শেয়ার করা হয়েছে।

এছাড়াও সৌদি আরবের জনগণকে আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখার আহ্বান জানানো হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) দেশটির সুপ্রিম কোর্ট এই আহ্বান জানান।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24