বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

যুক্তরাষ্ট্রে আবারো ট্রাম্পবিরোধী বিক্ষোভ

  • সময়: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ১০.২২ এএম
  • ১৯৬ জন

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতে আবারো বিক্ষোভে নেমেছেন যুক্তরাষ্ট্রের মানুষ। শনিবার রাজধানী ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক ও শিকাগোসহ প্রধান শহরগুলো বিক্ষোভ হয়। এ বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নেয়।

এছাড়া হোয়াইট হাউজের বাইরে টেসলা ডিলারশিপগুলোর সামনে এবং বিভিন্ন শহরের কেন্দ্রে বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরেন বিক্ষোভকারীরা। ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের বিতাড়ন, সরকারি চাকরি থেকে ছাঁটাই, গাজা ও ইউক্রেন নীতির বিরোধীরা বিক্ষোভে অংশ নেন।

‘৫০৫০১’ নামে পরিচিত এই বিক্ষোভ মার্কিন বিপ্লবের সূচনার ২৫০তম বার্ষিকীকে কেন্দ্র করে আয়োজিত হয়। এর অর্থ ‘৫০টি প্রতিবাদ, ৫০টি অঙ্গরাজ্য, ১টি আন্দোলন’। খবর বিবিসি।

বিক্ষোভকারী ‘রাজতন্ত্রকে না বলুন’ লেখা পোস্টার বহন করে, যা ছিল ইংরেজ শাসনের বিরুদ্ধে বিপ্লবের সূচনার স্মরণে একটি বার্তা। এছাড়া ‘শ্রমিকদের অবশ্য শক্তি থাকা উচিত’, ‘ইসরায়েলকে অস্ত্র দেয়া বন্ধ করুন’, ‘অভিবাসীদের সুরক্ষা দাও, পৃথিবীকে রক্ষা করো’, অভিবাসীদের স্বাগত’সহ বিভিন্ন স্লোগান লেখা পোস্টার তারা বহন করছিল।

‘৫০৫০১’ আগামী পহেলা মে যুক্তরাষ্ট্রে পরবর্তী বিক্ষোভের ডাক দিয়েছে। এই দিনের কর্মসূচির নাম ‘মে দিবসের শক্তি’।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24