বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান

ছাত্রলীগের সাদ্দাম, ইনান ও শয়নকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়

  • সময়: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৪.০৮ পিএম
  • ২৩৪ জন

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান দুইজনই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী এবং শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান ও শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

গতকাল সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগের ঢাকা বিশ্ববিদ্যালয় ১২৮ জনকে বহিষ্কার করেছে। অবশ্য তাৎক্ষণিকভাবে তখন কারও নাম ঘোষণা করা না হলেও আজ মঙ্গলবার এ তিনজনের নাম জানানো হয়েছে।

সাদ্দাম হোসেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও  ওয়ালি আসিফ ইনান বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তারা দুইজনই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী।

পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নকেও বহিষ্কার করা হয়েছে। শয়ন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গড়ে উঠা আন্দোলনে গত বছরের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের উপর হামলা চালায় ছাত্রলীগ।

হামলার প্রতিবাদে এই আন্দোলনে ছাত্র-জনতার অংশগ্রহণ বাড়লে তা পরে গণ-আন্দোলনে রূপ নেয়। এ আন্দোলনই পরবর্তীতে সরকার পতনের আন্দোলনে রূপ নেয় এবং আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যান।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24