বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

  • সময়: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫, ৯.৪৪ এএম
  • ৩৮১ জন

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শেষ হচ্ছে আজ। আখেরি মোনাজাত আজ দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে অনুষ্ঠিত হবে। শুরায়ি নেজামের শীর্ষ মুরুব্বি হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ এই মোনাজাত পরিচালনা করবেন বলে নিশ্চিত করেছেন শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার ফজরের নামাজের পর ভারতের বেঙ্গালোরের মাওলানা ফারুক বয়ান করবেন। এরপর সকাল ৯টা ৩০ মিনিটে হেদায়েতি বয়ান করবেন হিন্দুস্থানের মাওলানা আব্দুর রহমান। তার বয়ানের পর গুরুত্বপূর্ণ নসিহত প্রদান করবেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপে ২৩ যুগলের যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আসর, ইজতেমা ময়দানের মূল বয়ান মঞ্চে হজরত ফাতেমা (রা.) ও হজরত আলী (রা.) এর বিয়ের দেনমোহর অনুসারে এসব বিয়ে সম্পন্ন করা হয়।

রোববার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মাধ্যমে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ শেষ হয়। এরপর সোমবার (৩ ফেব্রুয়ারি) থেকে দ্বিতীয় ধাপ শুরু হয়, যা বুধবার শেষ হচ্ছে।

৮ দিনের বিরতি শেষে ১৪ ফেব্রুয়ারি থেকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে, যা পরিচালনা করবেন ভারতের মাওলানা সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24