বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

আশ্বাসে বনানী সড়ক ছাড়লেন সিএনজিচালকরা, যান চলাচল স্বাভাবিক

  • সময়: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫, ৫.২৬ পিএম
  • ২১৩ জন
সংগৃহীত ছবি
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) আশ্বাসে রাজধানীর বনানী সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা।

সোমবার (২০ জানুয়ারি) দুপুর ২টার দিকে তারা অবরোধ প্রত্যাহার করেন বলে জানিয়েছেন বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সরোয়ার।

এর আগে, বিভিন্ন দাবিতে বিআরটিএর সদর দপ্তরের সামনের সড়ক অবরোধ করেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। এতে উত্তরা-কাকলী থেকে মহাখালীগামী রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 

বর্তমানে অবরোধ তুলে নেওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

জানা যায়, বিআরটিএ’র নির্ধারিত ঢাকা মেট্রোর সিএনজি অটোরিকশার দৈনিক জমা ৯০০ টাকা অবিলম্বে কার্যকর করাসহ ৯ দফা দাবি জানিয়েছেন সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের চালকরা।

তাদের দাবিগুলো জানান— ২০০৭ সালে ঢাকা মেট্রোর জন্য সরকার অনুমোদিত পাঁচ হাজার সিএনজি অটোরিকশা অবিলম্বে চালকদের নামে রেজিস্ট্রেশন (ব্লু-বুক) প্রদান করতে হবে, ঢাকা শহরের আয়তনের সঙ্গে সংগতি রেখে আরো ১৫ হাজার সিএনজি অটোরিকশাচালকদের নামে অনুমোদন দিতে হবে, সিএনজি অটোরিকশাচালক কর্মরত অবস্থায় দুর্ঘটনাকবলিত হয়ে মৃত্যুবরণ করলে রাষ্ট্রপক্ষ থেকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান করতে হবে, আইএলও কনভেনশন ৮৭ অনুযায়ী অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে, প্রশাসনের সব ধরনের চালক হয়রানি বন্ধ করতে হবে, পার্কিংয়ের পর্যাপ্ত স্থান নির্ধারণ না করে নো পার্কিং মামলা বন্ধ করতে হবে, লেন বা বাইলেন করে মহাসড়কে অটোরিকশা চলাচল করতে দিতে হবে এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এবং বিধিমালা ২০২৩-এর শ্রমিক স্বার্থবিরোধী ধারা ও বিধি বাতিল করতে হবে।

 

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24