বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

সাদপন্থিদের নিষিদ্ধ ও বিচার দাবিতে উত্তরায় বিক্ষোভ

  • সময়: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ৬.০৯ পিএম
  • ৩৮০ জন

টঙ্গীর ইজতেমা মাঠে তাবলিগ জামাতের জোবায়েরপন্থিদের (শুরায়ি নেজামের সদস্য) ওপর হামলা ও হত্যার ঘটনায় সাদপন্থিদের গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি ও নিষিদ্ধের দাবিতে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুমা উত্তরা খালপাড় মোড়ে অনুষ্ঠিত এ সমাবেশে ধর্মপ্রাণ জনতা ও তাবলিগের সাথিরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, জুমার নামাজ শেষে প্রথমে এলাকার বিভিন্ন মসজিদ থেকে ছোট ছোট মিছিল নিয়ে উত্তরা খালপাড় মোড়ে জমায়েত হয়।

পরে তুরাগ এবং বৃহত্তর উত্তরার সর্বোচ্চ উলামা-মাশায়েখ পরিষদ ও সর্বস্তরের তওহিদি জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এরপর প্রতিবাদ সভা ও স্মারকলিপি দেওয়া হয়।

প্রতিবাদ সভায় বক্তারা ইজতেমা ময়দানে গভীর রাতে সন্ত্রাসী সাদপন্থিদের হামলায় চারজন শহীদ এবং অসংখ্য আহত ও নিখোঁজের প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, শাস্তি এবং তাদের নিষিদ্ধের দাবি জানান।

সমাবেশে মুফতি মুহিউদ্দীন মাসুম, মুফতি আহমদ শফি, মুফতি হাবিবুর রহমান, ব্যারিস্টার মাওলানা মাহবুবুল হক লোকমান, মাওলানা মোস্তাকিম, মাওলানা শহীদুল ইসলাম, মুফতি জাফর আহমদ, মুফতি মেহেদি হাসান ও মাওলানা লিয়াকত আলী বক্তব্য রাখেন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24