বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

যারা ভাঙচুর করছে, তারা শ্রমিক নয়: স্থানীয় সরকার উপদেষ্টা

  • সময়: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ৫.৪০ পিএম
  • ২৫৬ জন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ মন্তব্য করেছেন– এখন যারা ভাঙচুর করছে, তারা শ্রমিক নয়, তারা বহিরাগত। আজ বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন।

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, শ্রমিক বাঁচাতে অর্থনীতি বাঁচাতে শক্ত পদক্ষেপ নেয়া হবে। শ্রমিক আন্দোলন বন্ধে বাহিনী ব্যবহার করা হবে। পু্লিশের মনোবল ঠিক করতে সবার সহায়তা দরকার বলেও জানান তিনি।

হাসান আরিফ বলেন, দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগবে। এসময় সুইডেন আসলাম মুক্তি পাওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন– কেন তিনি ছাড়া পেলেন, সে বিষয়টি খতিয়ে দেখা হবে।

উল্লেখ্য, সাভারের আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিভিন্ন দাবিতে টানা কয়েক দিনের আন্দোলনের মুখে অন্তত ৬০টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া, চাকরি পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের বেশ কয়েকটি স্থানে আজ পোশাকশ্রমিকেরা আন্দোলনে নেমেছে।

সূত্রঃ যমুনা টিভি

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24