বুধবার, ১০ জুন ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান

আজ ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

  • সময়: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৯.০৯ এএম
  • ২৯৭ জন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে ফ্যাসিবাদবিরোধী এবং গণঅভ্যুত্থানে ভূমিকা পালনকারী ছাত্র সংগঠনগুলোর মধ্যে পূর্বনির্ধারিত বৈঠক বসবে আজ বুধবার (৪ ডিসেম্বর)। এ নিয়ে দ্বিতীয় বারের মতো ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিনগত মধ্যরাতে এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনগুলোর ‌‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ পালন শেষে ধারাবাহিক আলোচনা হিসেবে বাংলামোটর, রূপায়ন টাওয়ারে সন্ধ্যা ৬টায় মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সব ছাত্রসংগঠনের ঐকমত্যে জাতীয় সংকট রূখে দিতে বদ্ধপরিকর বলেও বার্তায় উল্লেখ করা হয়।

এর আগে, গত ২৫ নভেম্বর রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত সব ছাত্রসংগঠনের সঙ্গে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চলমান অস্থিরতা নিরসনে এক সপ্তাহব্যাপী ফ্যাসিবাদবিরোধী সব ছাত্রসংগঠনের সমন্বয়ে ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ পালনের ঘোষণা দেওয়া হয়েছিল।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24