বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান

গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে আজ শিক্ষা মন্ত্রণালয়ের সভা

  • সময়: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১১.৩৬ এএম
  • ২৮৩ জন

গুচ্ছ ভর্তি পদ্ধতি থেকে একে একে বেরিয়ে আসছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। ইতোমধ্যে একক ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে প্রথম গুচ্ছের (সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি-জিএসটি গুচ্ছ) নেতৃত্ব দেওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। এ অবস্থায় গুচ্ছ ভর্তি পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক এম আমিনুল ইসলামের সভাপতিত্বে সকাল ১০টায় সভা শুরু হওয়ার কথা।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি সংক্রান্ত মতবিনিময় সভা আগামী ২৭ নভেম্বর সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক এম আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় সংশ্লিষ্ট উপাচার্যদের উপস্থিত থাকাতে অনুরোধ করা হলো।

শুধু গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয় নয়, ইতিমধ্যে প্রকৌশল গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয়ের মধ্য অন্যতম খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এছাড়া কৃষি গুচ্ছে থেকে বেরিয়ে এককভাবে ভর্তি পরীক্ষার আয়োজনের কথা জানিয়েছে বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24