বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

অবরুদ্ধ পেট্রোবাংলা, ভেতরে আটকা শত শত কর্মকর্তা

  • সময়: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ২.০৭ পিএম
  • ৭৪৮ জন

পেট্রোবাংলার সামনে অবরোধ কর্মসূচি পালন করছেন চাকরি প্রত্যাশীরা। মৌখিক পরীক্ষা ইচ্ছাকৃতভাবে স্থগিত করার অভিযোগে তারা এ কর্মসূচি পালন করছেন।

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অবস্থিত পেট্রো বাংলার অফিসের প্রধান ফটকের সামনে তারা অবস্থান করছেন।

এতে করে শত শত কর্মকর্তা-কর্মীরা পেট্রো বাংলার ভেতরে অবরুদ্ধ হয়ে আছেন।  রোববার বেলা ১১টা থেকে তারা এই কর্মসূচি পালন করছেন চাকরিপ্রত্যাশীরা।

অবরোধ কর্মসূচি থেকে চাকরিপ্রত্যাশীরা বলছেন, পেট্রোবাংলার অধীনস্থ কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রাজস্বখাতে ১৭ ক্যাটাগরিতে কর্মচারী পদে নিয়োগের ক্ষেত্রে বারবার অজুহাত দেখিয়ে মৌখিক পরীক্ষা স্থগিত করা হচ্ছে। আমাদের দাবি দ্রুত যেন মৌখিক পরীক্ষা সম্পন্ন করা হয় এবং ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হয়। আমাদের এই এক দফা দাবি না মানা পর্যন্ত আমরা আমাদের অবস্থান কর্মসূচি থেকে ফিরে যাব না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব।

চাকরিপ্রত্যাশী সানজিদা আক্তার বলেন, পেট্রোবাংলা ২০২২ সালে কর্ণফুলী গ্যাস কোম্পানিতে একটা চাকরির সার্কুলার প্রকাশ করে। এতে আমরা লিখিত পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছি এবং ১৭ ক্যাটাগরির মধ্যে ১৬ ক্যাটাগরির ভাইভা সম্পন্ন করা হয়েছে। কিন্তু অজানা এক কারণে প্ল্যান্ট অপারেটর পদের একটি ক্যাটাগরির ভাইভা তিনবার স্থগিত করা হয়েছে। এ বিষয়ে গত ২৩ অক্টোবর আমরা পেট্রোবাংলার সামনে মানববন্ধন করেছি। কিন্তু কোনো সমাধান পাইনি। আজ একই দাবি নিয়ে আমরা আবার এসেছি। এক দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলমান থাকবে।

দাবি আদায় না হলে অনশন কর্মসূচি পালন করা হবে বলেও জানিয়েছেন চাকরিপ্রত্যাশীরা। তবে এ বিষয়ে পেট্রোবাংলার পক্ষ থেকে এখনও কেউ কোনো মন্তব্য করেননি।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24