বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ধানমন্ডির বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে ধানমন্ডিতে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট বাঁধনের ওপর হামলার ঘটনায় আ.লীগের কয়েকজন সন্ত্রাসী চিহ্নিত আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম, সরাসরি রাজনীতিতে যুক্ত নয় রেহানা মার্কিন হামলায় ওমান উপসাগরে ডুবল ইরানি ট্যাংকার ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি পুরোপুরি বন্ধ পূর্ণমাত্রার যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, বেড়েছে রণ পরিকল্পনার পরিধি

জকসু নির্বাচন মঙ্গলবার, ক্যাম্পাসে ব্যক্তিগত গাড়ি নিষিদ্ধ

  • সময়: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬, ৯.০২ এএম
  • ৩১৫ জন

ফাহিমা আক্তার | জবি প্রতিনিধি

আগামী মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে ওইদিন ক্যাম্পাসে ব্যক্তিগত গাড়ি প্রবেশ না করার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, ভোটগ্রহণের দিন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে ব্যক্তিগত যানবাহন ক্যাম্পাসে না আনার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

এদিকে পৃথক আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জকসু নির্বাচন নির্বিঘ্ন করতে আগামী ৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট ও বিভাগে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক নিয়মে চালু থাকবে।

উল্লেখ্য, এর আগে গত ৩০ ডিসেম্বর জকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত করা হয়। পরে পুনর্নির্ধারিত তারিখ অনুযায়ী আগামী ৬ জানুয়ারি ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24